বাগানবাজার গ্রাফ - BaganBazar Graph
Saturday , 5 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. বাংলাদেশ
  5. বিনোদন
  6. রাজনীতি

আদালতে হাজির হয়েও আগাম জামিন পেলেন না নায়ক রিয়াজ!

প্রতিবেদক
admin
September 5, 2026 7:21 pm

জুলাই আন্দোলন ঘিরে দায়ের হওয়া দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ। আগাম জামিনের আবেদন নিয়ে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) হাইকোর্টে সশরীরে হাজির হন তিনি। শুনানি শেষে তার আবেদন নাকচ করে দিয়েছেন আদালত।

বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিয়াজের আগাম জামিন আবেদন নাকচ করে দেন।

আদালতে রিয়াজের পক্ষে আগাম জামিনের আবেদন করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মঞ্জুরুল আলম সুজন।

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আসামি হিসেবে রিয়াজের নাম রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার এড়াতে তিনি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন এবং শুনানির সময় আদালতে সশরীরে উপস্থিত ছিলেন।

তবে শুনানি শেষে হাইকোর্ট তার আবেদন গ্রহণ করেননি। ফলে ওই দুটি হত্যা মামলায় আপাতত আগাম জামিনের আইনি সুরক্ষা পেলেন না এই চিত্রনায়ক।

আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মঞ্জুরুল আলম সুজন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত